1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ঝালকাঠিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার টাক বাজারে মাহাতাব খানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারা হলেন- খুলনার কোতোয়ালি থানার দারোগাপাড়া এলাকার মো. সুমন হাওলাদার (২৪), বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাথরচর এলাকার মো. মজিদ উদ্দিন বেপারী (৩২) এবং শেরপুরের নকলা উপজেলার খারজান এলাকার মো. আকাশ মীর (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে কুশংগল ইউনিয়নের টাক বাজার এলাকায় মাহাতাব খানের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার সুবিদপুর ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews