1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তজুমদ্দিনে পুলিশের অভিযানে দুই জলদস্যু আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাগেরহাটে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ১ নববধূর রহস্যজনক মৃত্যু: স্বামী পালাতক হাতীবান্ধায় বড় ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ দায়ের। ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন  ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গ্রেপ্তার ১৯ দিনেও খাবার মুখে তোলেনি খানজাহান আলী দিঘির সেই কুমির বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

তজুমদ্দিনে পুলিশের অভিযানে দুই জলদস্যু আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
তজুমদ্দিন প্রতিনিধি // ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু ও অপহরণকারী সদস্যকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।
এজহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন ও বোরহানউদ্দিনের সীমান্তবর্তী এলাকায় থানার  অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা এলাকার কুখ্যাত জলদস্যু ও অপহরণ দলের সক্রিয় সদস্যকে আটক করেন। আটককৃতরা হলেন, সোনাপুর ইউনিয়নের উত্তর চাপড়ী ৬নং ওয়ার্ড বাবুল মাঝির ছেলে আব্বাস (২৮) ও বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রফিজলের ছেলে আমির হোসেন (৩১)।
এ সময় মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের অপহরণ পূর্বক নেওয়া ১ এক্ষ ৫০হাজার মুক্তিপণের টাকা থেকে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত দুইজনসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ৩৬৪,৩৮৬,৩৮৭ ধারায় পেনাল কোড মামলা রুজু করেন, মামলা নং ১১। পরে গ্রেফতারকৃত আসামি দের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও তজুমদ্দিনথানার এসআই মোঃ সামিম সরদার।
জানতে চাইলে সামিম সর্দার বলেন,  অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে তজুমদ্দিন থানা এলাকার কুখ্যাত জলদস্যু ও অপহরণ দলের সক্রিয় সদস্যকে আটক করে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews