1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তালতলীতে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

তালতলীতে নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে

তালতলী (বরগুনা) প্রতিনিধি // রগুনার তালতলীতে জাহাজ শিল্প তৈরী প্রকল্পের কাজে ধীরগতি ও নদী ভাঙন প্রতিরোধের প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন এলাকার জনসাধারণ। তাদের দাবি জাহাজ শিল্প নির্মাণ, শিল্প তৈরী করে দিয়ে স্থানীয় জনসাধারণের কর্মসংস্থান করে দেয়া হোক। অন্যদিকে এ শিল্প তৈরীর এ অঞ্চলই অন্যতম উপযুক্ত স্থান।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময়ে বক্তারা বলেন, তালতলীতে জাহাজ শিল্প তৈরী প্রকল্পে দেশী-বিদেশি একাধিক স্বড়যন্ত্র চলছে। এটি একাধিক পরিদর্শিত করেছেন মাননীয় মন্ত্রী মহোদয়। কিন্তু একটি কুচক্রী মহল শিল্প নির্মাণে বিঘœ ঘটাচ্ছে। এটি স্থাপিত হলে হাজার হাজার মানুষ কর্ম ফিরে পাবে।

এছাড়াও তারা বলেন, তেঁতুলবাড়িয়ার পায়রা নদীর পাশের মাটির সড়ক (ওয়াপদা রাস্তা, বেড়িবাঁধ) ভেঙে যাওয়ায় এখানকার মানুষের জনজীবন ঝুঁকিতে রয়েছে। তাদের জীবনের নিরাপত্তার জন্য এবং নদী গর্ভ থেকে জমি সুরক্ষার জন্য এখানে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

এ সময় তারা আরও জানায়, মাননীয় প্রধানমন্ত্রী ২০১৮ সালে তালতলীতে এসে জাহাজ শিল্প নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যায়। আজ দীর্ঘ পাঁচ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত এর কার্যক্রম দেখা যাচ্ছে না। অতি দ্রুত এ শিল্পের কার্যক্রম চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময়ে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি রেজবি-উল-কবির জমাদ্দার, উপজেলা যুবলীগ আহবায়ক মারুফ রায়হান তপু, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাশার বাদশা তাং, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ প্রায় সাড়ে ৩ হাজার সাধারণ মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews