1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দশমিনায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দশমিনায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দশমিনা-গলাচিপা সড়কের আরোজবেগী সড়কের প্যাদাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম . ইমরান ব্যাপারী (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দ জাফর এলাকার মো. রবিউল ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, রক্তাক্ত অবস্থায় ইমরান ব্যাপারীকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়ে থানায় লাশ আনা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews