1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দিনের ভোট রাতে দেখতে চায় না দেশের জনগণ : চরমোনাই পীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

দিনের ভোট রাতে দেখতে চায় না দেশের জনগণ : চরমোনাই পীর

  • প্রকাশিত : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে এবং শক্ত অবস্থানে আছে। কেউ যদি রাতে ভোট দেওয়ার নিয়ম করেন, তাহলে আমরা বলতে চাই আমরাও প্রস্তুত রয়েছি।

দেশের জনগণ আর দিনের ভোট রাতে দেখতে চায় না। সামনে জাতীয় নির্বাচন আসছে, সরকার যদি সুষ্ঠু ও ন্যায়ের পক্ষে নির্বাচন না দেয়, তাহলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্তও আমরা নিতে পারি।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মালিক শ্রমিকদের সম্পর্ক হবে ভাই-ভাই। সে সম্পর্ক কি আমাদের সমাজে আছে। স্বাধীনতার ৫২ বছরে যারা ক্ষমতায় এসেছেন তারাই দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করে সুইচ ব্যাংকে রেখেছেন। যারা ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন, আপনাদের সেই সুযোগ আর নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের মোড়ক উম্মোচন করবে।

তিনি আরও বলেন, চিহ্নিত গণতন্ত্রের স্লোগানধারী ভোট লুটেরাদের প্রতিহত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। একটি সুখী,সম্মৃদ্ধ, উন্নত রাষ্ট্র গঠনে ক্ষমতাসীন সকল সরকারই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

রেজাউল করীম বলেন, যারা দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচার করে দেশের জনগণকে ঠকিয়ে আসছে। তাদের শোষণ, বঞ্চনার শিকার হয়ে শ্রমজীবী ও পেশাজীবী খেটে খাওয়া সাধারণ জনগণ আজ দিশেহারা। লাগামহীন দ্রব্যমূল্যের ফলে ঠিকমতো দু’বেলা ভাতের জন্য, সুশিক্ষার জন্য, নাগরিক ও মৌলিক অধিকারের জন্য হাহাকার করছে।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এইচ, এম নিজাম ও আবু নাঈম তানভীরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, শ্রমিক আন্দোলন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবদিন ও সেক্রেটারিকে এম ইয়াসিন রাশেদসানী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews