1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ধর্ষণে জড়িতদের ছাড় দেবে না সরকার: আসিফ মাহমুদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ধর্ষণে জড়িতদের ছাড় দেবে না সরকার: আসিফ মাহমুদ

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // অন্তর্বর্তী সরকার ধর্ষণে সম্পৃক্তদের ছাড় দেবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।

শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ধর্মকে ব্যবহার একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না।

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews