1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে অবৈধ মোবাইল সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারককে গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

নড়াইলে অবৈধ মোবাইল সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারককে গ্রেফতার 

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে অবৈধ মোবাইল সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহম্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের তৈয়ব আলী নামের একজন অনলাইনে একটি ক্যামেরা কিনতে ‘DSLR Camera Bazar Store’কে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ২০ হাজার টাকা প্রদান করে প্রতারিত হন। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে  কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অবৈধ সিম বিক্রি অবস্থায় সবুজ শেখ নামে একজনকে গ্রেফতার করে।
১০ জানুয়ারী খুলনার পশ্চিম রূপসা ঘাট এলাকা থেকে মাহফুজুর রহমান নামে আরো একজনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ১২৬টি অবৈধ মোবাইল সিম, ২টি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, ২টি বায়োমিট্রিক সিম নিবন্ধন ট্যাব, ৩টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান বলেন, প্রায় ৩০ টি অনলাইন পেজ থেকে এসব প্রতারকরা প্রতারনা করে আসছে। এদের অধিকাংশের হোতা কালিয়া উপজেলার কয়েকটি গ্রামে। অভিযোগ পেলে পুলিশ এসব প্রতারকদের ধরে আইনের হাতে সোপর্দ করবে। গ্রাহকদের ভেরিফাইড পেজে অনলাইন কেনাকাটার আহবান করেন তিনি।
প্রেস ব্রিফিং উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিঃপুলিশ সুপার ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী, ডিবির ওসি মোঃ সাব্বিরুল ইসলাম, সদর থানার ওসি সাইফুল ইসলাম সহ অন্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews