1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই চান জামায়াত আমির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নতুন বাংলাদেশ দিবস ৫ আগস্টেই চান জামায়াত আমির

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৬৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৫ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (আজ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “৮ নয়, ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।”

এর আগে অন্তর্বর্তী সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে, কারণ ওই দিন ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন ঘটে। পরে, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক উঠেছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ একাধিক রাজনৈতিক নেতা ৫ আগস্টকেই ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

শফিকুর রহমানের পোস্ট সেই দাবিকে আরও জোরালো করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews