1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নিহত ১, আহত ২০ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস: নিহত ১, আহত ২০

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩১০ 0 বার সংবাদি দেখেছে
যশোর প্রতিনিধি // যশোর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসু কর্মকার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার সকালে উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে যাত্রীভর্তি বাসটি যশোর থেকে ছেড়ে দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের একজন যাত্রী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি আহত যাত্রীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews