1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নির্ধারিত সময়ের আগেই ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
দুর্নীতিমুক্ত বিআরটিসি ডিপো গঠনে কাজ করছেন ম্যানেজার জুলফিকার, অপ-প্রচারে ক্ষোভ কর্মকর্তা-কর্মচারীরাদের! উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কোচের বিরুদ্ধে রোনালদোর বিস্ফোরক দাবি ‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮১ বিমান-ড্রোন ক্ষতিগ্রস্ত, ব্যয় ৩৩০ কোটি ডলার ভোলায় মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি এক বাড়ির জন্য ৪১ লাখ টাকার সেতু! ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ ধ্বংসের অভিযোগ

নির্ধারিত সময়ের আগেই ভোলায় বাস ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২২৪ 0 বার সংবাদি দেখেছে
??????????????????
নিজস্ব প্রতিবেদক // ভোলা বাস মালিক সমিতি নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা আগেই চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার দুপুর ১২টা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ ছয়টা পর্যন্ত ভোলার অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছিল ভোলা বাস মালিক সমিতি। তবে বাস শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘বাস বন্ধ থাকায় শ্রমিকেরা না খেয়ে দিন কাটাচ্ছেন। যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। ৫ টাকার জায়গায় ৫০ টাকা খরচ হচ্ছে। এ কারণে আমরা বাস মালিক সমিতির নেতাদের কাছে বাস ছাড়ার অনুরোধ করেছি।’

এদিকে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশন পর্যন্ত অটোরিকশায় প্রত্যেকের ভাড়া ১৪০ থেকে ১৫০ টাকা। তবে বাস বন্ধ থাকায় অটোরিকশাগুলো ৬০০ থেকে ৮০০ টাকা ভাড়া নিচ্ছে বলে দাবি করেছেন যাত্রীরা।

চরফ্যাশনের যাত্রী মো. রফিকুল ইসলাম বলেন, ‘বরিশাল থেকে চরফ্যাশন যেতে সর্বোচ্চ ৫০০ টাকা খরচ হতে পারে। কিন্তু খরচ হচ্ছে দুই হাজার টাকার মতো। প্রত্যেকে ৫০০ টাকা দিয়ে লাহারহাট থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে এসেছি।’

গত বৃহস্পতিবার রাত থেকে ভোলার অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন। বাস বন্ধ থাকার সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে নির্ধারিত ভাড়ার চেয়ে চার থেকে পাঁচ গুণ ভাড়া বেশি নেওয়া হচ্ছিল।

ভোলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, বরিশাল বিভাগীয় বাস মালিক সমন্বয় পরিষদের নির্দেশে এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার বন্ধে তারা বাস ধর্মঘট ডেকেছিলেন। কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। তবে বাসশ্রমিকদের কথা চিন্তা করে তারা আজ দুপুর ১২টায় ভোলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews