1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নোংরামি সত্ত্বেও ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি : আসিফ মাহমুদ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নোংরামি সত্ত্বেও ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি : আসিফ মাহমুদ

  • প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটারদের আন্দোলন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এর জবাবে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, “অকারণে আমার ছবিতে জুতা মারা, গুজব ছড়িয়ে পিতাকে ‘চালচোর’ বলা, নগর ভবন বন্ধ করে ১ কোটির বেশি নগরবাসীকে ভোগান্তিতে ফেলা এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে জবাইয়ের শ্লোগান দেওয়ার জন্য কি তারা ক্ষমা চেয়েছে?” তিনি আরও বলেন, “অনেক নোংরামি করার পরও গত দেড় মাসে একবারও আমি ভদ্রতার সীমা লঙ্ঘন করিনি।”

উপদেষ্টা বলেন, যাদের প্ররোচনায় আন্দোলন হয়েছে এবং এর পেছনে থাকা রাজনীতির খেলা তারা ভালোই জানেন। তিনি ধৈর্য ধরেছেন, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করেননি এবং এ ধরনের অন্যায় কখনোই জবাবহীন থাকে না — ইতিহাসই সবার প্রাপ্য বুঝিয়ে দেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews