1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের আভিযোগ এনে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের আভিযোগ এনে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১১ 0 বার সংবাদি দেখেছে
{"data":{"pictureId":"cc46ced2633c4890b858949b44f3aed8","appversion":"5.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","originAppId":"7356","exportType":"","editType":"","alias":"","enterFrom":"enter_launch","capability_key":["edit"],"capability_extra":{},"campaign_key":"","sub_campaign_key":"","campaign_token":""},"source_type":"hypic","tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"awgvo7gzpeas2ho6","template_id":"","filter_id":[]}"}

মোঃ ইয়াহিয়া শাকুর ,পটুয়াখালী জেলা প্রতিনিধি // পটুয়াখালীতে ধর্ষণ ও নির্যাতনের  অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভূক্তভোগী নারী ।

শনিবার (১২ জুলাই) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে   দশমিনা উপজেলার

আরজবেগী গ্রামের  এক ভূক্তভোগী নারী সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ।

লিখিত বক্তব্যে বলেন , “আবু বক্কর মুন্সী নামের একজন ব্যক্তি তাকে প্রেমের ফাঁদে ফেলে গত বছরের ১ অক্টোবর রাতে তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের  প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি বিভিন্ন সময় হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে এবং গোপনে তার অশ্লীল ছবি ধারণ করেন। আমি যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করি, তখন আবু বক্কর জেল হাজতে যায়। সেখান থেকে তার আত্মীয়রা আমাকে প্রস্তাব দেয় যে জামিনে বের হয়ে সে আমাকে বিয়ে করবে। আমি বিশ্বাস করে জামিন করাই, কিন্তু বের হয়ে এসে সে বিয়ের অঙ্গীকার ভঙ্গ করে এবং উল্টো আমাকে ও আমার সন্তানদের খুনের হুমকি দিতে থাকে।”

তিনি আরও বলেন, ২৬ মার্চ ও ৩ মে তারিখে তাকে খুনের উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয় এবং তার বাড়ি চুরি হয়। এসব ঘটনায় আমি দশমিনা থানায় সাধারণ ডায়েরি ও কোর্টে মামলা দায়ের করি।

 

বর্তমানে ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বারবার প্রশাসনের দ্বারে গিয়েও কোনো কার্যকর সহযোগিতা পাননি বলে জানান। তিনি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীদের কাছে আবেদন জানান, “আপনারা আমার এই নির্যাতনের কথা তুলে ধরুন। আমি বিচার চাই, আমি নিরাপত্তা চাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews