1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় ৩ কেজি গাঁজাসহ দুজন আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পাথরঘাটায় ৩ কেজি গাঁজাসহ দুজন আটক

  • প্রকাশিত : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩১৩ 0 বার সংবাদি দেখেছে
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি // বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে।সোমবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর তালতলা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আল আমিন (৩৪) এবং মোসা. সনিয়া (২২)। আল আমিন বরগুনা জেলার পাথরঘাটা পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. খলিল খাঁনের ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী মোসা. সনিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর এলাকার বাসিন্দা মৃত মাসুম মিয়ার মেয়ে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে. এম. শাফিউল কিঞ্জল এক বিজ্ঞপ্তিতে জানান, পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ওৎ পেতে থাকে কোস্টগার্ড সদস্য। এসময় ওই এলাকার থেকে মাদক বহনকারী দুজনকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। পরে‌ তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews