1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পার্বতীপুর জামায়া‌তে ইসলা‌মীর কর্মী সমাবেশ : এক ব্যক্তিকে ভ্যান উপহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

পার্বতীপুর জামায়া‌তে ইসলা‌মীর কর্মী সমাবেশ : এক ব্যক্তিকে ভ্যান উপহার

  • প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৭৯ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান পার্বতীপুর প্র‌তি‌নি‌ধি // দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর শাখার সাবেক পৌর আমির এবং বাংলাদেশ আদর্শ  শিক্ষক ফেডারেশনের সভাপতি মো: ইউনুছ আলী সভাপতিত্বে আজ শনিবার (১২ জুলাই ) সকাল ১০ ঘটিকায় বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সদস্য  তাজকির হোসেন  সঞ্চালনায় সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সংসদীয় ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক পার্বতীপুর  উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা কর্ম পরিষদের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামি  দিনাজপুর জেলা শাখা  আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার আশরাফুল আলম পৌর আমির বাংলাদেশ জামাত ইসলাম পার্বতীপুর পৌর শাখা, মোঃ আবু সায়েম বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা সেক্রেটারি, বাইতুল মাল সেক্রেটারী পার্বতীপুর  উপজেলা শাখা মনোয়ারুল ইসলাম মুন্না, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রশিদ ৮ নং সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস ৯ নং সভাপতি তৌহিদুল ইসলাম প্রমূখ্য।

এ সময় গত ৪ জুলাই শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর বিভাগীয় সমাবেশে পার্বতীপুর থেকে যোগ দেওয়ার সময় বাবলু রহমান নামে এক ব্যক্তির ভ্যান হারিয়ে যায় সবার সহযোগিতার মাধ্যমে তাকে একটি ভ্যান উপহার দেওয়া হয় ।

অনুষ্ঠানে বক্তারা বক্তব্যে বলেন শুধু মসজিদর মধ্যেও বাড়ীতে কোরআন থাকলে চলবে না সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত  করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মনোনীত প্রার্থীকে ভোট সহ সার্বিক সহযোগিতা করে একাল ও পরকালের কামিয়াবি হাসিল করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews