1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পুলিশ বহনকারী বাস উল্টে ১৪ পুলিশ সদস্য আহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :

পুলিশ বহনকারী বাস উল্টে ১৪ পুলিশ সদস্য আহত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকার কেরানীগঞ্জে হরতাল ডিউটি শেষে ব্যারাকে ফেরার পথে পুলিশ বহনকারী একটি বাস উল্টে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন পুলিশ সদস্য। বৃহস্পতিবার দুপুরে কদমতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, দুপুর সোয়া ১টার দিকে ১৪ জন পুলিশ সদস্যকে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর।

তিনি আরও জানান, গুরুতর আহত রিফাতুল ইসলাম (২৬) ও মো. শাকিল (২৬) নামের দুই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে পঙ্গু হাসপাতালে ও আরেক জনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews