1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ফেসবুকে এসএসসির ‘প্রশ্ন বিক্রির’ পোস্ট দিয়ে যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ফেসবুকে এসএসসির ‘প্রশ্ন বিক্রির’ পোস্ট দিয়ে যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি’র পোস্ট দেয়ায় হিমেল মুস্তাকিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইসি।

সোমবার (১ মে) রাজধানীর গুলশান থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, সম্প্রতি হিমেল মুস্তাকিম নামের এক যুবক ফেসবুকে ‘SSC BATCH 2023’ নামের এক গ্রুপে তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আছে বলে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, এসএসসি ২০২৩ এর বাংলা প্রথম পত্রের শতভাগ কমন প্রশ্ন লাগলে দ্রুত যোগাযোগ করুন। প্রশ্ন পাবার সময়কাল পরীক্ষার দিন ভোর ৪টা থেকে ৬টার মধ্যে।

পরবর্তীতে হিমেল ‘প্রশ্ন/Question All board’ নামের ফেসবুক পেজ বেশকিছু এসএসসি পরীক্ষার্থীকে অ্যাড করেন। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্ন দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে প্রতিজনের কাছ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে নেন। পুরো বিষয়টি সিআইডির সাইবার মনিটরিং টিমের নজরে এলে প্রতারককে শনাক্ত করে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews