1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বউ আনতে বাধা, শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বউ আনতে বাধা, শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিয়ের পর মাদক সেবন নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধে জের ধরে হামলা, ভাঙচুর শেষে শ্বশুরবাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে।

সোমবার (১৫ জানুয়ারি) বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময়ে শ্বশুর রফিকুল হাওলাদার ও চাচা শ্বশুর শাহ আলম হাওলাদারের দুটি বাড়িঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

জানা যায়, তিন বছর আগে আগে স্থানীয় রফিকুল ইসলামের মেয়ে আখি বেগমের সঙ্গে বিয়ে হয়েছিলো একই বাড়ির ফয়সাল হাওলাদারের। বিয়েতে রাজি ছিলো না আখির বাবা।

সম্প্রতি ফয়সাল মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে পড়ে এবং কয়েকবার পুলিশের হাতে আটক হন ফয়সাল। মেয়েকে বাসায় নিয়ে এসে ফয়সালের সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করেন আখির বাবা রফিকুল। এ দিন দুপুরে আখিকে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে আসে ফয়সাল। এ সময় আঁখিকে নিয়ে যেতে চান তিনি।

বাধা দিলে শাশুড়িকে মারধর করেন ফয়সাল। তখন আখি জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আসার খবর পেয়ে ফয়সাল কেরোসিন ঢেলে শ্বশুরের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। একই আগুনে তার চাচা শ্বশুর বাক-প্রতিবন্ধী শাহ আলম হাওলাদারের ঘরও পুড়ে যায়। ফয়সাল ও আখির দেড় বছরের একটি কন্যা সন্তান আছে।

ভস্মীভূত ঘর মালিক বাক-প্রতিবন্ধী শাহ আলম হাওলাদারের স্ত্রী নুন নাহার বলেন, বউ দিতে না চাওয়ায় আমার ভাসুরের ছেলে ফয়সাল তার শ্বশুরের ঘরে আগুন দিয়েছে। পাশাপাশি ঘর হওয়ায় সেই আগুন আমার ঘরেও লাগছে।

প্রতিবেশী সবুজ সরকার বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে ফয়সাল তার শাশুড়িকে মারধর করে। অসুস্থ শাশুড়ি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় ফয়সাল।’

বাউফল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ খান বাবুল বলেন, ‘ফয়সাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফয়সালের পরিবারকে বেশ কয়েকবার বলার পরেও তারা ফয়সালকে সংশোধন করেনি বলেই এই ঘটনাটি ঘটেছে।

বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বলেন, মাদকাসক্ত ফয়সাল দুটি ঘরে অগ্নিসংযোগ করে। ফয়সালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews