1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বউ-শাশুড়ির অমিল, পিরোজপুরে ছেলের হাতে মা খুন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বউ-শাশুড়ির অমিল, পিরোজপুরে ছেলের হাতে মা খুন

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মা যুথিকা বালা (৫৫)। এ ঘটনায় মামলার ৪ ঘণ্টার মধ্যে ছেলে যতিশ বালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) রাত ৯টায় পুলিশ সুপার সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের বয়স্ক মা নিহত যুতিকা বালাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে যতিশ বালা (৩২)। চাঞ্চল্যকর এই ঘটনার মূল রহস্য উন্মোচনে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

পরে সদর সার্কেলেন নেতৃত্বে নাজিরপুর থানা ওসি শাহ আলম হাওলাদার ও ডিবি পুলিশের ইনচার্জ রেজাউল করিম রাজিবের যৌথ অভিযানে হত্যার রহস্য উন্মোচন ও মূল আসামি যতিশকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাসার সকল জিনিসপত্র স্বাভাবিক অবস্থায় পেলেও বাসার ব্যবহৃত ‘দা’ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখনই পুলিশের সন্দেহ হয় ঘটনার সঙ্গে ভিকটিমের আপনজনেরাই জড়িত।

এক পর্যায়ে ছেলে যতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে। এর পরেই আসামির তথ্য অনুযায়ী বাড়ির পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত দেশীয় দা এবং রক্তমাখা গেন্জি উদ্ধার করা হয়।

পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে খুনি জ্যোতিষ বালা খুনের লোমহর্ষক বর্ননা দিয়ে বলেন, আমার মায়ের খুনের জন্য আমি নিজেই দায়ী, আমার মা আমাকে প্রতিনিয়ত জ্বালাতন করত, আমার স্ত্রীকেও জ্বালাতন করায় আমাকে ছেড়ে চলে যায়। তাই আমি আমার মাকে বৃহস্পতিবার (১১জুলাই) রাত ১১ টায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় নিহত যুথিকা বালার স্বামী নারায়ন বালা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার (১৩ জুলাই) গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews