1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বকেয়া বেতনের দাবিতে মেহেরপুর পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বকেয়া বেতনের দাবিতে মেহেরপুর পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৪ 0 বার সংবাদি দেখেছে

রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতনভাতা ও বকেয়া বেতনের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই কাজ বন্ধ করে পৌরসভা চত্বরে নেমে আসেন তারা। ঈদের আগেও বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সবাই। বলছেন, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান জানান, প্রায় ২৬ মাসের বেত বকেয়া রয়েছে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের। সে বেতন দেওয়ার কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। আবার পরিবার পরিজন নিয়ে যে ঈদ পালন করবেন কর্মচারীরা তারও সুযোগ নেয়। কারণ ঈদের আগের পাওনা বেতনও এখন পর্যন্ত দেয়নি পৌরসভার কর্তৃপক্ষ। দোকানে বাকি, ছেলে মেয়েদের পড়ালেখার খরচ যোগান দেওয়া থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রুত বেতন না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এদিকে ঈদের আগে পৌরসভার সব সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জরুরি সেবা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে তারা। দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান বলেন, বেতন দেয়ার বিষয়ে বারবার
ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হলেও সদুত্তর পাওয়া যায়নি।  ঈদের আগে বেতন না দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews