1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গৌরনদীতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পোস্টার লাগানো বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে AWB নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কৃষক দল নেতা এনামুল হক পার্থের মৃত্যুতে শিরীনের শোক উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধু নিহত উজিরপুরে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগে থানায় লিখিত অভিযোগ ভোলায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে —পীর সাহেব চরমোনাই কাশফুলের রাজ্যে পূজা চেরি, যে বার্তা দিলেন জনসেবার মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশনের সভা বরিশালের ৮ কলেজ শিক্ষার্থীশূন্য, অনুমোদন বাতিলের আশঙ্কা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৭৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে নুরু মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জের বাহাম গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের কাজীহাটি গ্রামের ছাত্রলীগের নেতা সামিউল বাসির বাদী হয়ে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নুরু মিয়া মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন নুরু মিয়া। এমন অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে ফেসবুক ওয়ালে এমন আরও অনেক পোস্ট পাওয়া যায়।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নুরু মিয়ার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews