1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বঙ্গোপসাগরে ডাকাতের কবল থেকে ৬৭ জেলেকে উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বঙ্গোপসাগরে ডাকাতের কবল থেকে ৬৭ জেলেকে উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতের কবলে পড়া চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২ এপ্রিল বরগুনা জেলার পাথরঘাটা হতে চারটি ফিশিং ট্রলার (এম ভি তারেক, আব্দুল্লাহ তুফান, এম ভি মা এবং জুনায়েদ ইসলাম) ও ৬৭ জন জেলেসহ মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে গমন করে।এরপর গত ৯ এপ্রিল রাত ১১টায় বরগুনার তালতলী উপজেলাধীন সকিনার মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুরা ট্রলারগুলোতে আক্রমণ করে। এতে দুইজন জেলে গুলিবিদ্ধ হয় এবং যাওয়ার আগে জলদস্যুরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দিয়ে যায়।

পরবর্তীতে ১০ এপ্রিল দুপুর ১২ টায় ট্রলার মালিক সেলিম চৌধুরী বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি উদ্ধারকারী দল অতি দ্রুত উক্ত এলাকায় গমন করে এবং চারটি ফিশিং ট্রলারসহ ৬৭ জন জেলেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের মধ্যে ২৭ জন আহত জেলেকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় এবং বাকিদের বোটসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews