1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় চুরি করা অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে আটক ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরগুনায় চুরি করা অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে আটক ৩

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রািতবেদক // বরগুনার পাথরঘাটায় চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন তিন যুবক।

পরে গণধোলাই দিয়ে তাঁদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আটক ব্যাক্তিরা হলেন নাচনাপাড়া ইউনিয়নের শতকর এলাকার দুলাল (২৬), একই ইউনিয়নের অলিউল্লাহ (২১) ও আনোয়ার শাহিন (১৮)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের হারুন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। বিষয়টি গতকাল শুক্রবার সকালে এলাকায় জানাজানি হয়ে যায়। এরপর দুপুরের দিকে চুরি করা অটোরিকশা নিয়ে মঠবাড়িয়ায় যাচ্ছিলেন আটক আসামিরা।

পথে দুর্ঘটনাবশত অটোরিকশা উল্টে যায়। উদ্ধার করতে গিয়ে আগের রাতে চুরি হওয়া অটোরিকশাটি নজরে আসে স্থানীয়দের। এরপর স্থানীয়রা তাঁদের গণধোলাই দেয়।

পরে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ‘আটক ব্যক্তিরা অটোরিকশা ছাড়াও এই এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews