1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরফ সংকট: বিপাকে বরগুনার জেলেরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
অচিরেই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫১ বছর আজ আপসহীন নেত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ, শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি ধানমন্ডি ৩২ নম্বরে থেকে আটক ২ গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা বামনা ডৌয়াতলায় সংখ্যালঘু সম্প্রদায় এবং মন্দির কমিটির সভাপতি কে সপরিবারে প্রাণনাশের হুমকি কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার

বরফ সংকট: বিপাকে বরগুনার জেলেরা

  • প্রকাশিত : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরফ সংকটের কারণে বিপাকে পড়েছেন বরগুনার অধিকাংশ জেলেরা। শুক্রবার রাত ১২টায় শেষ হচ্ছে ইলিশ শিকারের ওপর টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।

দীর্ঘদিন পর মাছ শিকারে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন ঘাটে প্রস্তুতি নিচ্ছিল জেলেরা। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলেও বরফ সংকটে তাদের সাগরে মাছ ধরতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কয়েকদিন বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হওয়াই এর কারণ। সিত্রাংয়ের প্রভাবে গত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বরগুনায় বিদ্যুৎ ছিল না।

২৬ অক্টোবর ছিল লোডশেডিং। ফলে গত বৃহস্পতিবার থেকে বরফকলগুলো চালু হয়েছে। বরফ তৈরি হতে ২-৩ দিন সময় লাগে। একাধিক জেলে জানান, নিষেধাজ্ঞার কারণে বছরের অর্ধেক সময় মাছ ধরা বন্ধ থাকে।

বাকি অর্ধেক সময় থাকে দুযোর্গ। বর্তমানে চলছে বরফ সংকট। নিষেধাজ্ঞা শেষ হলেও শনিবার তাদের সাগরে যাওয়া হচ্ছে না। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, আজ রাতে জেলেদের সাগরে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ ছিল না গোটা এলাকায়। তাই বরফের হাহাকার লেগে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews