1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার আসামি নাসিমা ঢাকায় গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে
Oplus_131072

বরিশাল প্রতিনিধি:

বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি নাসিমা বেগমকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচের নেতৃত্বে বিএমপির একটি বিশেষ টিম রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই মামলার প্রধান আসামি নাসিমা বেগম আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারের পর নাসিমা বেগমের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews