1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বরিশালে বসতঘরে দস্যুতার চেষ্টা, ধারালো অস্ত্রসহ আটক ১

  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ 0 বার সংবাদি দেখেছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":16343,"total_draw_actions":4,"layers_used":2,"brushes_used":1,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"draw":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় দস্যুতার চেষ্টার অভিযোগে অভিষেক সোম অভি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাত ৭টার দিকে কাউনিয়া ফার্স্ট লেনের জসীম কুটির বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি কৌশলে বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুটের চেষ্টা করেন।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ছোরা, চাকু, সুইস গিয়ার, সার্জিক্যাল ব্লেড, মুখোশ, কচটেপ ও পাঞ্জাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

আটক অভিষেক সোম অভি বরিশাল জেলার আগৈলঝাড়া থানার পতিহার এলাকার লক্ষ্মণ সোমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিএমপি মিডিয়া সেল, ১৮ অক্টোবর ২০২৬।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews