1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বিএনপির বিভাগীয় পঞ্চম গণসমাবেশ চলছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে বিএনপির বিভাগীয় পঞ্চম গণসমাবেশ চলছে

  • প্রকাশিত : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৫৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালে বিএনপির গণসমাবেশে শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে মহানগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরের পর এটি বিএনপির পঞ্চম গণসমাবেশ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বেলা ১১টায় হাফেজ মওলানা আবু নাঈম কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়। এই গণসমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার ফাঁকা চেয়ার রাখা হয়েছে। সূর্যের প্রচণ্ড রোদে সমাবেশস্থলে নেতাকর্মীরা নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগান দিচ্ছে। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যান ছাড়িয়ে সমাবেশ স্থলের নেতাকর্মীরা নগরীর কয়েক কিলোমিটার ছড়িয়ে আছে।

বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আকতার হোসেন মেদুল ও বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের পরিচালনায় গণসমাবেশ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews