1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে স্লোগান দিয়ে থানায় ঢুকে আসামিকে মারধর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বরিশালে স্লোগান দিয়ে থানায় ঢুকে আসামিকে মারধর

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের বাকেরগঞ্জ থানায় ঢুকে গ্রেপ্তার এক আসামিকে মারধর, ডিম নিক্ষেপসহ অশ্লীল ভাষায় গালাগালি করেছে বিক্ষুব্ধরা।

 

থানা কম্পাউন্ডে শনিবার রাতে এ ঘটনা ঘটে, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধার করা সাইবার আইনের মামলার আসামি তিনি।

 

বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানকে কটুক্তি করে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট দেওয়ায় ওই মামলা করা হয়।

 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সাদা একটি মাইক্রোবাস কম্পাউন্ডের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে কতিপয় লোকও স্লোগান দিয়ে প্রবেশ করে। পুলিশ মাইক্রোবাসের দরজা খুলে লায়ন নিলয় পারভেজকে বের করার সাথে সাথে লোকজন তাকে কিল, ঘুষি ও লাথি দিতে থাকে। পুলিশ আসামিকে নিয়ে দৌড়ে থানা ভবনের মধ্যে প্রবেশ করে গেট আটকে দেয়।

 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, হাজতে থাকা ওই আসামিকে উদ্দেশ্য করে কয়েকজন গালাগালি করছে, যার দৃশ্য মোবাইলে ধারণ করা হচ্ছে।

 

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান বলেন, “ওই আসামি অনেক মানুষের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারিত সাধারণ মানুষ এসে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।”

 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে করা মামলার আসামি হিসেবে লায়ন নিলয় পারভেজকে শনিবার দুপুরে ঢাকায় গ্রেপ্তার করা হয়। রাত আটটার দিকে তাকে নিয়ে থানায় আসা হয়। এ সময় কিছু বিক্ষুদ্ধ লোক আসামিকে লাঞ্চিত ও হামলার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আসামিকে হেফাজতে নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews