1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাজেটকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাজেটকে স্বাগত জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।  ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বরিশালের বিএনপির নেতাকর্মীরা । একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয় এ কর্মসূচি থেকে।

 

মঙ্গলবার সকালে বরিশাল নগরীর বটতলা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ এর নেতৃত্বে সর্বস্তরের নেতাকর্মীরা এ মিছিলটি বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

এ সময় নেতাকর্মীরা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এ বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

 

মিছিলে বিএনপির নেতাকর্মীরা সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews