1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে হাসপাতালে বাড়ছে রোগী: বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বরিশালে হাসপাতালে বাড়ছে রোগী: বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গরমে হাঁসফাঁস করছেন বরিশাল নগরের মানুষ। সূর্যের তেজ যেন বাড়ছেই। আজ বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

গরম বাড়ায় হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। বরিশাল আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বরিশালটাইমসকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা অনুযায়ী টানা ৭ দিন মাঝারি তাপপ্রবাহ (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে। বরিশাল নগরে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, বরিশালে আগামী ১৮ এপ্রিলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর বরিশালের ওপর দিয়ে বেশি তাপমাত্রা বয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি সূর্যের তাপ এড়িয়ে চলা ভালো। অন্যথায় হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে।

আজ বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল ও জেনারেল হাসপাতাল ঘুরে রোগীর চাপ বেশি দেখা গেছে। বিশেষ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে রোগীর স্থান হয়েছে ফ্লোরে এবং বারান্দায়।

চরকাউয়া থেকে আসা রোগীর এক স্বজন ইকবাল আহমেদ বরিশালটাইমসকে বলেন, ‘তার নানি হঠাৎ বমি করে অসুস্থ হয়ে পরেন। বেড না পাওয়ায় ফ্লোরে রাখা হয়েছে।’

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, ‘গরমে রোগীর চিকিৎসা সেবায় সতর্ক রয়েছেন তারা।’ বরিশাল জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডায়রিয়া রোগীর সংখ্যা আগের চেয়ে বাড়ছে। সর্বশেষ তথ্যমতে, বরিশাল বিভাগে ডায়রিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩১৪ জন। এর মধ্যে বরিশাল জেলায় ৬৫ জন। যা গত কয়েক দিনের মধ্যে সবচেয়ে বেশি। এ মৌসুমে বিভাগে মোট ১৮ হাজার ২৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews