1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশালের সঙ্গে রেল যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বরিশালের সঙ্গে রেল যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে ঢাকায় অবস্থানরত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

জাহিদ ফারুক বলেন, ‘যখন আমি এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করি, তখন তিনি আমাকে বলেন যে, আগের পরিকল্পনায় কিছু সমস্যা ও ত্রুটি শনাক্ত করা হয়েছে। বিশেষ করে এই অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের জন্য মাটির অবস্থা এবং সরকার এই প্রকল্প বাস্তবায়নে উপযোগী বিকল্প রুট খুঁজছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালের সঙ্গে ছয় লেন হাইওয়ে নেটওয়ার্ক সম্পন্ন করার জন্য দ্রুতগতিতে কাজ এগুচ্ছে। আর এটি হবে দক্ষিণবঙ্গের জনগণের অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক উন্নয়ন। এই রেলওয়ে নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও ছয় লেন হাইওয়ে নির্মাণের পর উপকূলীয় পশ্চাৎপদ জনগোষ্ঠীসহ দক্ষিণাঞ্চলের শতাব্দী প্রাচীন যোগাযোগ সমস্যার সমাধান হবে।’

প্রতিমন্ত্রী দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন এবং এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা জানান।’

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির (বিবিএসএস) এর সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মামুন আবেদীন (ভারপ্রাপ্ত), সহসভাপতি হেমায়েত হোসেন, আসাদুজ্জামান সম্রাট, কিশোর সরকার, শেখ জামাল এবং হরলাল রায় সাগর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews