1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বর্ষার সবজির সরবরাহ ভালো, মাছ-মুরগির দামও স্থিতিশীল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বর্ষার সবজির সরবরাহ ভালো, মাছ-মুরগির দামও স্থিতিশীল

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বর্ষা মৌসুমে রাজধানীর বাজারে সবজির সরবরাহ ভালো থাকায় দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। মাছ-মাংসের দামেও তেমন পরিবর্তন হয়নি। তবে চালের বাজারে কিছুটা অস্থিরতা থাকলেও ব্রয়লার মুরগি ও ডিমের দামে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর যাত্রাবাড়ী, সাইনবোর্ড ও চিটাগং রোডসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে প্রচুর সবজির সরবরাহ রয়েছে এবং দামও অনেকটাই স্বাভাবিক।

যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা গোলাম মাওলা বলেন, “৪০ থেকে ৬০ টাকার মধ্যেই বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে। তবে সপ্তাহের শুরুর দিকে দাম কিছুটা ওঠানামা করে।”

বাজার করতে আসা গৃহিণী মাহফুজা সিদ্দিকা বলেন, “সবজির দাম এখন সহনীয়। মাছ-মাংসের দামও আগের মতোই আছে। ব্রয়লার মুরগি ও ডিমের দাম কমে যাওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে আছে।”

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আজ বেগুন বিক্রি হচ্ছে ৬০–৭০ টাকা, টমেটো ৪০–৫০ টাকা, গাজর ৩০–৬০ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৩৫ টাকা, করলা ৬০–৭০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৪০–৫০ টাকা, কাঁকরোল ৬০–৭০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০–৬০ টাকা, ঝিঙা ৪৫–৬০ টাকা, পেঁপে ৩০ টাকা ও কচুর লতি ৬০ টাকায়।

মাছের বাজারে দেশি ইলিশের দাম ৫০০ গ্রাম ১,১০০ টাকা, ৭০০–৮০০ গ্রাম ১,৭০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ ২,০০০ টাকা কেজি। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৭৫০–৮০০ টাকায় এবং নদীর চিংড়ি ১,০০০–১,২০০ টাকায়। শিং, টেংরা, শোল, পুঁটি ৫০০–৮০০ টাকা কেজি। রুই ও কাতলা ৩২০–৩৬০ টাকা, তেলাপিয়া ২২০–২৪০ টাকা এবং পাঙাশ ২০০–২৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধ করতে পারলে নিত্যপণ্যের দাম আরও সহনীয় রাখা সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews