1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাউফলে ইসলামী আন্দোলনের নেতার পদত্যাগ, আলোচনার ঝড় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাউফলে ইসলামী আন্দোলনের নেতার পদত্যাগ, আলোচনার ঝড়

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাউফলে সর্বত্র আলোচনার ঝড় বইছে। বিষয়টি এখন টক অব দ্যা বাউফলে পরিণত হয়েছে।

বুধবার মাওলানা নজরুল ইসলাম বাউফল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি পথ থেকে অব্যাহতি চেয়ে পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সম্পাদক বরাবর আবেদন করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাওলানা নজরুল ইসলামের সঙ্গে সংগঠনের বাউফল উপজেলা শাখার কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে। তাই ক্ষোভে তিনি অব্যাহতি চেয়েছেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বাউফল সদর ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করে সামান্য ভোটে হেরেছেন। তার পদত্যাগে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ প্রকাশ করেছেন।

পদত্যাগের বিষয়টি স্বীকার করে মাওলানা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখনই এ ব্যাপারে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাই না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews