1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ছাত্রদলের মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে ছাত্রদলের মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্থা এবং আইনশৃংখলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১ টায় সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের মূল ফটকের সড়কে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার ব্যানারে এ মানব বন্ধনে শতাধিক কলেজ শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময়ে মানব বন্ধন থেকে বক্তৃতা করেন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম অনি। সিরাজউদ্দিন মেমোরিয়াল ছাত্রদলের কলেজ শাখার সাবেক আহবায়ক সাদাত শুভ, যুগ্ম আহবায়ক রাহাতুল ইসলাম রোমিও, শিক্ষার্থী সাইমুন রাসেল, আব্দুল্লাহ আল নাইম, এনামুল ইসলাম, ইসরাত জাহান, সেতু. এরিন, শাহানাজ, আশামনি, মুশফিক জাবিদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ শিশু ও নারী ধর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবী জানান প্রশাসনের প্রতি। একই সাথে এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন মানববন্ধন থেকে বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews