1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাজি ধরে গরম চা পান, প্রাণ গেল যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাজি ধরে গরম চা পান, প্রাণ গেল যুবকের

  • প্রকাশিত : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা পান করে মোস্তফা (২৪) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এই ঘটনা ঘটে।

নিহত মোস্তফা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি গোলাম কবির  জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে একবারে গরম চা পান করার বাজি চলে। এর মধ্যে মোস্তফা গরম চা পান করলে তার গলা পুড়ে যন্ত্রণা শুরু হয়। জ্বালা-যন্ত্রণা কমানোর জন্য তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews