1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাজুল সম্পাদক মাসুদ রাড়ী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাজুল সম্পাদক মাসুদ রাড়ী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৩ 0 বার সংবাদি দেখেছে

 

বরিশাল অফিস।।  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনে ৪নং চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মোঃ শাহজুল ইসলামকে সভাপতি এবং মোঃ মাসুদুর রহমান (মাসুদ রাড়ি)কে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

রবিবার (২৯ মার্চ) জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব ও সদস্য সচিব এবায়দুল হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে ।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ইউনিয়ন যুবদলের নতুন কমিটির সভাপতি মোঃ শাহজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া একটি বড় দল। দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে।

উক্ত অনুমোদিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্যসচিব।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews