1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বারান্দায় ঝুলছিল টিকটক তারকার লাশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বারান্দায় ঝুলছিল টিকটক তারকার লাশ

  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৬৬ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // সামাজিক যোগাযোগমাধ্যমে মডেল খ্যাতি পাওয়া লীনা নাগবংশীর ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভারতের ছত্তিশগড়ের রায়পুর জেলায় তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গতকাল রায়গড়ের বাড়ি থেকে বেরিয়ে বাজারে যান লীনার মা। ২২ বছরের লীনা তখন বাড়িতেই পড়াশোনা করছিলেন। আধাঘণ্টা পর মা ফিরে দেখেন, বাড়ির বারান্দায় ঝুলছে লীনার লাশ। নিজের পরনের ওড়না দিয়েই গলায় ফাঁস দেওয়া ছিল। কী কারণে মেয়ে আত্মঘাতী হলেন, তা বুঝতে পারছেন না বাড়ির লোকেরা।

টিকটক তারকা লীনা ইনস্টাগ্রামেও তুমুল জনপ্রিয় ছিলেন। ১০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তার। নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। নাম ‘রয়্যাল লীনা’। সেখানে বিভিন্ন রকমের কন্টেন্ট শেয়ার করতেন তিনি। কিন্তু দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কেন এমন চরম পথ বেছে নিলেন তা বুঝতে পারছেন না কেউ।

চক্রধর নগর থানার উপপরিদর্শক সংবাদসংস্থাকে বলেন, চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। লীনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews