1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বাস-পিকআপ ভ্যান সংঘ‌র্ষে প্রাণ গেল ২ চালকের

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৩০২ 0 বার সংবাদি দেখেছে
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি // দিনাজপু‌রের বিরামপু‌রে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই চালকই নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বা‌সের কমপ‌ক্ষে ১২ জন যাত্রী। আজ রোববার সকাল ৬টায় উপ‌জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়‌কের দিওড় বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন- বাসচালক বীরগঞ্জ উপ‌জেলার ক‌বিরাজহাট এলাকার গোলাম রাব্বানী (৩৬) ও পিকআপ ভ্যানচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার আজাদ (৩৮)।

পুলিশ জানায়, ঢাকা থেকে না‌বিল প‌রিবহন নামে এক‌টি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দে‌শে রওনা হ‌য়। বাসটি দিওড় বাজার এলাকায় পৌঁছা‌লে অপরদিক থে‌কে আসা সবজিবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই বাস ও পিকআপের চালক নিহত হয়। আহত‌ যাত্রী‌দের উদ্ধার ক‌রে স্থানীয় হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews