1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিতর্কিত সেই ওসিকে কক্সবাজার থেকে প্রত্যাহার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বিতর্কিত সেই ওসিকে কক্সবাজার থেকে প্রত্যাহার

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিতর্কের জেরে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়। তবে বদলিকৃত থানায় যোগদানের আগেই তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২ মার্চ) রাতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশের করা আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের ভারপ্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার-ক্রাইম অ্যান্ড অপস্) শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, চকরিয়া থানা থেকে উখিয়ায় বদলি করা ওসি মনজুর কাদেরকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেছেন ডিআইজি।

তিনি আরও বলেন, এর আগে উখিয়া থানায় বদলি করা হলেও সেখানে তিনি যোগ দিতে পারেননি। এর আগে, শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনসুর আলম মুন্না নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, চকরিয়া থানার ওসি তাকে থানায় আটক করে নির্যাতন করেছেন।

সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরে ডিআইজির নির্দেশনায় শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় এবং উখিয়া থানার ওসিকে চকরিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

এ তথ্য জানাজানি হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টার আদেশ উপেক্ষিত হয়েছে এবং চকরিয়ার চেয়ে ভালো স্থানে মনজুর কাদের পদায়িত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

নেটিজেনরা এ নিয়ে নানাভাবে ট্রলও করেন। এ বিতর্ক এড়াতে ওসি মনজুর কাদের ভূঁইয়াকে কক্সবাজার জেলা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews