1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিরল প্রজাতির প্রকাণ্ড কাছিম উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বিরল প্রজাতির প্রকাণ্ড কাছিম উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ভোলায় একটি বিশাল আকারের বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। কাছিমটির ওজন প্রায় ৫৫ কেজি বলে ধারণা করছে বন বিভাগ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে কাছিমটি উদ্ধার করা হয়। 

মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী তীরবর্তী চরে আটকে যায় বিশাল আকারের বিরল প্রজাতির কাছিমটি। স্থানীয় জেলেরা কাছিমটিকে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাছিমটি উদ্ধার করি।

কাছিমটি সম্পূর্ণ সুস্থ ছিল জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর জামশেদের জংলার খাল এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

কাছিমটি বিরল প্রজাতির দাবি করে তিনি আরও জানান, পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রয়ে প্রজননের জন্য হয়তো এখানে এসে আটকা পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews