1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিস্ফোরণের পর বিদ্যুৎহীন সাতক্ষীরা জেলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া বেতাগীতে ব্যবসায়ীকে কুপিয়ে যখমের অভিযোগ গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১ গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা!

বিস্ফোরণের পর বিদ্যুৎহীন সাতক্ষীরা জেলা

  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা // সাতক্ষীরার প্রধান বিদ্যুৎ গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় অগ্নিকাণ্ডের পর আজ শনিবার সকাল থেকে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে শহর ও গ্রামে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম বলেন, ‘ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে।’

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় শহর ও গ্রামীণ জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। মিল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews