1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই

  • প্রকাশিত : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেয়ার খবরকে ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে বাংলাদেশের ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকগুলোতে রক্ষিত আমানত সম্পূর্ণ নিরাপদ।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচারিত হচ্ছে। এ ব্যাপারে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই।

এতে আরো বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও বাংলাদেশের কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকগুলোতে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews