1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে এবার পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ভারতে এবার পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন

  • প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ভারতে এবার পুকুরে ভেঙে পড়লো বিমানবাহিনীর প্লেন। বুধবার (২১ জানুয়ারি) উত্তর প্রদেশের প্রয়াগরাজে একটি পুকুরে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ প্লেনটি।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। প্লেনে থাকা দুই পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং পরে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি এবং মাটিতে থাকা কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, প্লেনটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং কিছু অংশে আগুন জ্বলছিল। অন্য একটি ভিডিওতে পাইলটদের বের হয়ে আসার দৃশ্যও ধরা পড়েছে।

ভারতে পাইলট প্রশিক্ষণ ও প্লেন পরিচালনার সঙ্গে যুক্ত ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে এই দুর্ঘটনা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বিভিন্ন স্থানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

গত নভেম্বরে দুবাই এয়ার শোতে উড্ডয়নের সময় ভারতীয় বিমানবাহিনীর তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে, চেন্নাইয়ের তাম্বারামের কাছে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় একটি পিলাটাস পিসি–৭ প্রশিক্ষণ প্লেন দুর্ঘটনায় পড়ে। একই বছরের মার্চ মাসে হরিয়ানার পাঞ্চকুলার কাছে কারিগরি ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews