1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে
বেনাপোল প্রতিনিধি // ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন যশোর, নড়াইল,সাতক্ষীরা, ফরিদপুর, বরগুনা, পঞ্চগড় ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে তারা কেউ ৫ বছর কেউ ৩ বছর আগে সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন কাজ করতেন। পরে সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেদেশের আদালত তাদের দুই বছর সাজা দিয়ে দমদম ও তামিলনাড়ু রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভের পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তারা দেশে ফেরেন।

ওসি আরও জানান, ভারত ফেরত আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রেখেছেন। আজ শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews