1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ভিডিও দেখে পদ্মার মাছ কিনলেন লন্ডনের নাগরিক এড্রিয়ান

  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর মাছ বিক্রেতা শাজাহানের ভিডিও দেখেন লন্ডনের নাগরিক এড্রিয়ান। এবার বাংলাদেশে এসে তিনি প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ কিনলেন।

শুক্রবার (১ মে) সকালে এসে স্ত্রী এবং সন্তানদের নিয়ে এসে তিনি নিজে কাতল, কাজলি, বাতাসাসহ বিভিন্ন রকমের মাছ কিনেন।

এড্রিয়ান ফরিদপুর জেলার মেয়ে বিয়ে করে বাঙালি জামাতা হয়েছেন। এদিন তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে মাছ কিনেন।

এ বিষয়ে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান বলেন, ‘লন্ডনের নাগরিক এড্রিয়ান সাহেব বিভিন্ন সময় আমার ভিডিও দেখে থাকেন। আজ সকালে তিনি, তার স্ত্রী, দুই মেয়ে এবং শাশুড়িসহ আসছিলেন মাছ কিনতে। এ-সময় তাজা ২১ ও ১১ কেজি ওজনের দুটি কাতল এবং সাড়ে সাত কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ কেনেন। তাছাড়া নদীর চিংড়ি ও বাছা মাছ কেনেন। এদিন তিনি প্রায় ৫৬ হাজার টাকার মাছ কিনেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews