1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
কারিগরি মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিয়ে আবারও বৈষম্যের অভিযোগ বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ বাগেরহাটে সরকারি খাল দখলমুক্তের দাবি, জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শ্বশুরও বিদ্যুৎস্পৃষ্ট, দুজনেরই মৃত্যু বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ২০ মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির নিম্নচাপের প্রভাবে ঝড়ের আভাস

ভোলায় শ্বশুরবাড়িতে আগুন দিলেন জামাই

  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে

ডেক্স রিপোর্ট // ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুরে স্বামী একরামের নির্যাতন সইতে না পেরে তালাক দিয়েছেন স্ত্রী আকলিমা বেগম।

তালাক দেওয়ার কথা শুনে স্বামী একরাম ক্ষোভে শ্বশুরবাড়ির ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ করেন আকলিমার বাবা আ. কাদের। উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

একরাম আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. জয়নুল আবেদীনের ছেলে। আকলিমা বেগম একই এলাকার আ. কাদেরের মেয়ে।

শনিবার (১০ সেপ্টেম্বর) আকলিমার বাবা আ. কাদের অভিযোগ করেন, তার মেয়ে আকলিমার সঙ্গে আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জয়নুল আবেদীনের ছেলে একরামের সঙ্গে ৪ বছর পূর্বে বিয়ে হয়।

বিয়ের পর থেকে আকলিমাকে বিভিন্ন সময় নির্যাতন করে একরাম। আকলিমা নির্যাতন সইতে না পেরে স্বামী একরামকে স্বেচ্ছায় তালাক দেয়।

একরাম তালাক মেনে না নিয়ে আকলিমা ও তার বাবা আ. কাদেরেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনার ১৫ দিন পূর্বে বসত ঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয় একরাম। বুধবার একরামের ভয়ে আ. কাদের তার মেয়ে আকলিমাকে নিয়ে ঢাকাতে যান।

বৃহস্পতিবার লঞ্চ থেকে ঢাকায় নেমেই ফোনে খবর পায় তার গ্রামের বসত ঘরে আগুন লেগেছে। ওই দিন লঞ্চে আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন কাদের। এসে দেখেন তার বসত ঘরের অধিকাংশ পুড়ে গেছে। এলাকার লোকজন আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী আমিরজান জানান, বৃহস্পতিবার তিনি ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে দেখেন পাশের আ. কাদেরের বসত ঘরে আগুন জ্বলছে। পরে তার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভিযুক্ত একরাম জানান, তার স্ত্রী আকলিমা তাকে তালাক দিয়েছে। আগুন দিয়ে আকলিমার পিতার বসত ঘর পুড়িয়ে ফেলার বিষয়ে একরাম জানান, ঘটনার দিন একরাম ঢাকাতে চলে যায়। পরক্ষণে ফোন দিয়ে জানান- তিনি ঘটনার দিন এলাকায় ছিলেন এবং এলাকার প্রভাবশালীদের আত্মীয় পরিচয় দিয়ে বিষয়টি এড়িয়ে যান একরাম।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews