1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাইক্রোবাস খাদে পড়ে বাবা-মেয়ে নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মাইক্রোবাস খাদে পড়ে বাবা-মেয়ে নিহত

  • প্রকাশিত : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
শরীয়তপুর প্রতিনিধি // শরীয়তপুরের নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন স্ত্রীসহ আরও তিনজন। শনিবার গভীর রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকার শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান।

ওসি জানান, ঢাকার উত্তরা থেকে শরীয়তপুরের নিজ বাড়িতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিজেই চালাচ্ছিলেন রাশেদ। গাড়িতে তার স্ত্রী মিলি আক্তার, দুই মেয়ে মেবিন আক্তার, মাইশা অক্তার মিম ও গাড়ি চালক কামরুল ইসলামও ছিলো। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাত ২টা ৩০ মিনিটে নড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাশেদ ও তার মেয়ে মিমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে গাড়িতে থাকা বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয় বলে জানান ওসি হাফিজুর।

নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলা আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষাচর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে এবং শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী রাশিদুল হক রাশেদ (৪২) ও তার দুই বছরে মেয়ে মাইশা অক্তার মিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews