1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মিয়ানমারের মর্টারশেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মিয়ানমারের মর্টারশেলের আঘাতে বাংলাদেশে দুজন নিহত

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // মিয়ানমারের মর্টারশেলের আঘাতে নিহত হোসনে আরা বেগমের ছোট ছেলে ইব্রাহিমের আহাজারি। ছবি তুলেছেন আমাদের সময়ের চিত্রগ্রাহক এস এম তামান্না।  

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে বান্দরবানে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম হাছিনা বেগম (৫২)। তিনি ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। নিহত রোহিঙ্গার (৫৫) পরিচয় জানা যায়নি।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে প্রাণহানি এড়াতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৯৮ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews