1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেসিকে লাল কার্ড না দেওয়ায় ক্ষুব্ধ তাপিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেসিকে লাল কার্ড না দেওয়ায় ক্ষুব্ধ তাপিয়া

  • প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে
লিওনেল মেসি বল মাঠের বাইরে। থ্রো ইন করতে বল হাতে নিলেন। এরপর সামনে দাঁড়িয়ে থাকা গঞ্জালো তাপিয়ার মুখে বল দিয়ে ধাক্কা মারেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর বল ছুঁড়ে মারেন মাথায়। এমন কাণ্ড করেও লাল কার্ড থেকে বেঁচে গেছেন মেসি।

ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, অনেকেই তা শেয়ার করে আর্জেন্টাইন তারকাকে লাল কার্ড দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় তাপিয়াও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

এমএলএস কাপ প্লে-অফের শেষ ষোলোর ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘটনাটি ঘটেছে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে কলম্বাসকে এগিয়ে দিয়েছিলেন গঞ্জালো তাপিয়া।

বিরতির ঠিক আগে থ্রো-ইন নেওয়ার জন্য সীমানার বাইরে দাঁড়িয়েছিলেন মেসি। তার পাশেই ছিলেন কলম্বাসের চিলিয়ান স্ট্রাইকার তাপিয়া। তিনি মেসিকে দ্রুত থ্রো-ইন নিতে বাধা দিচ্ছিলেন। মেসি প্রথমে বল দিয়ে তাপিয়ার মুখে ধাক্কা দেন।

এরপর তাপিয়া লাফিয়ে থ্রো-ইন আটকে দেওয়ার চেষ্টা করলে মেসি সরাসরি তার মাথায় বল ছুড়ে মারেন। বল মাথায় লাগতেই মাটিতে পড়ে যান তাপিয়া। আর মেসি দুই হাত তুলে রেফারির কাছে উল্টো ফাউলের আবেদন করতে থাকেন!

মেসির এই আচরণ ভালোভাবে নেননি রেফারি অ্যালেন চ্যাপম্যান। তাপিয়া ও মেসি দুজনকেই হলুদ কার্ড দেখান তিনি।

সহিংস আচরণ করেও কেন লাল কার্ড মেসিকে দেখানো হলো না, এই প্রশ্নে বিভক্ত ফুটবলপ্রেমীরা। কেউ বলছেন, মেসি না হয়ে অন্য কেউ একই কাজ করলে তিনি সরাসরি লাল কার্ড দেখতেন।

ঘটনার সময় মেসি ক্ষুব্ধ ছিলেন জানিয়ে তাপিয়া বলেন, ‘তিনি (মেসি) ক্ষুব্ধ ছিলেন যে আমাদের সমর্থকরা (কলম্বাসের সমর্থকরা) ‘‘রোনালদো তোমার চেয়ে ভালো’’, ‘‘রোনালদো তোমার চেয়ে ভালো’’ বলে স্লোগান দিচ্ছিল। সত্যি বলতে, পরিস্থিতি যদি উল্টো হতো এবং আমি যদি মেসিকে আক্রমণ করতাম, তাহলে আমাকে শতভাগ মাঠ থেকে বের করে দেওয়া হতো, এটা সবাই জানে।’

মেসিকে বাড়তি সুবিধা দেওয়া হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত, কিন্তু তা নেই। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে, তারা মেসিকে তার প্রতিপক্ষদের চেয়ে বিশেষ সুবিধা দিয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews