1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া ২ কিশোরীর মরদেহ উদ্ধার! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া ২ কিশোরীর মরদেহ উদ্ধার!

  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬২ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গজারিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রাইসা (১২) এবং জান্নাত (১৩) দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর আজ শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নে দুর্ঘটনাকবলিত রহমানেরহাট সংলগ্ন গজারিয়া নদীতে লাশ দুটি ভেসে উঠে। পরে নৌ-পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন লাশ দুটি উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে রাইসা ও জান্নাত দুই মামাতো -ফুফাতো বোন বাড়ির পাশের গজারিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন।

নিখোজ কিশোরীরা হলো মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জেলে রফিকুল ইসলাম সরদার এর মেয়ে রাইসা (১২) এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার রিক্সাচালক জসিম বেপারীর মেয়ে জান্নাত (১৩)।

কালীগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ মোঃ এনামুল হক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নদীতে ডুবে নিখোঁজ হওয়া দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে দুই তরুণী সাতার না জানার কারনেই দুর্ঘটনার শিকার হয়েছে।

উল্লেখ্য গত বুধবার দুপুরে গজারিয়া নদীতে দুই মামাতো ফুফাতো বোন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে বুধবার বিকেলে হিজলা উপজেলার ফায়ার স্টেশনের কর্মী এবং বরিশালের ডুবুরি দলের দুটি ইউনিট নিখোঁজ দুইজনকে উদ্ধারে কাজ শুরু করে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হলেও কারও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (১৩ জুন) সকালে রাইসা ও জান্নাত এর লাশ ভেসে উঠে।

জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার কালবেলাকে বলেন, আজ সকাল ৮টার দিকে গজারিয়া নদীতে দুর্ঘটনাকবলিত এলাকায়

দুই কিশোরীর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। তাঁরা নৌ-পুলিশের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জান্নাত এবং রাইসার লাশ শনাক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews