1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে দ্বিতীয় বিয়ে ঘিরে পারিবারিক দ্বন্দ্ব, বৃদ্ধ পিতার বিরুদ্ধে প্রথম স্ত্রী সন্তানদের ঘরছাড়া করার অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া বেতাগীতে ব্যবসায়ীকে কুপিয়ে যখমের অভিযোগ গৌরনদীতে ইয়াবাসহ গ্রেফতার ১ গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! আবারও যৌথ প্রযোজনায় শাকিব

মোরেলগঞ্জে দ্বিতীয় বিয়ে ঘিরে পারিবারিক দ্বন্দ্ব, বৃদ্ধ পিতার বিরুদ্ধে প্রথম স্ত্রী সন্তানদের ঘরছাড়া করার অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // সুন্দরবনের উপকূলের  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বারইখালী গ্রামে প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করায় পারিবারিক অশান্তি চরমে পৌঁছেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় পরিবারের কর্তা শেখ আবদুল হক (৭০) তিন ছেলে ও তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলে ধরে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানায়।

লিখিত বক্তব্যে আবদুল হকের ছেলে মানিক শেখ অভিযোগ করেন, তাদের পিতা প্রথম স্ত্রী কোহিনুর বেগমকে সংসারে রেখেই দ্বিতীয় স্ত্রী জাহানুর বেগমকে ঘরে তোলেন। এ ঘটনায় প্রতিবাদ করলে তিনি মা ও সন্তানদের স্বপরিবারে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।

মানিক শেখ বলেন, “আমরা তিন ভাই ও দুই বোন সবাই বিবাহিত। বোনেরা নিজেদের সংসারে থাকলেও আমরা ভাইয়েরা মাকে নিয়ে সুখে বসবাস করছিলাম। কিন্তু দ্বিতীয় বিয়ের পর থেকেই পিতা আমাদের স্ত্রী ও মায়ের উপর নির্যাতন শুরু করেন। প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে বের করে দেন।”

তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু গণমাধ্যমে তাদের নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে তাদের পিতাই নিজে আঘাতপ্রাপ্ত হয়ে উল্টো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যাতে আইনি জটিলতা এড়াতে পারেন।

সংবাদ সম্মেলনে প্রথম স্ত্রী কোহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি এখনও তালাকপ্রাপ্ত নই। আমাকে সংসারে রেখেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি মেনে না নেওয়ায় আমাকে ও সন্তানদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আবার আমাদের নামে মিথ্যা অভিযোগ এনে সমাজে হেয় করার চেষ্টা করছেন।”

পরিবারের অন্য সদস্যরা জানান, দ্বিতীয় স্ত্রীকে ঘরে আনার পর থেকেই আবদুল হক তাদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও তিনি সমাধানে রাজি হননি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও বলেন, প্রকাশিত সংবাদ একতরফা, আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর। এতে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তারা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেন।

এ বিষয়ে শেখ আবদুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews